সিলেটে আরও দুইজনের করোনা স না ক্ত
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২৩ PM

সিলেটে আরও দুইজনের করোনা স না ক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৩:৪২:১২ PM

সিলেটে আরও দুইজনের করোনা স না ক্ত

ছবি : সংগৃহীত


সিলেটে নতুন করে আরও দুইজনের করোনা  সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬০ জন নমুনা পরীক্ষা করে দুই জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

বুধবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো ই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে আজ মঙ্গলবার পর্যন্ত পর্যন্ত ২০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ১৭ জনের মধ্যে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ও আল হারামাইন হাসপাতালে ১জন ভর্তি রয়েছেন। তবে সিলেটে এখনো কারো মৃত্যু হয় নি।

জৈন্তাবার্তা / মনোয়ার