সিলেটে দুই মাসের শিশুর গলা কা*টা লা শ উ দ্ধা র
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২৩ PM

সিলেটে দুই মাসের শিশুর গলা কা*টা লা শ উ দ্ধা র

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৮:১১:১১ PM

সিলেটে দুই মাসের শিশুর গলা কা*টা লা শ উ দ্ধা র

ফাইল ছবি


সিলেট নগরীর মেজরটিলা এলাকায় দুই মাসের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এসময় শিশুটির পিতাকে অর্ধেক গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলার ইসলামপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত ওই মেয়ের নাম ইনায়া রহমান। সে একই এলাকার আতিকুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, পরিবার নিয়ে ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন অটোচালক আতিকুর রহমান। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুরের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইনায়াকে মৃত ঘোষণা করেন। চিকৎসকেরা জানিয়েছেন আতিকুরের অবস্থাও গুরুতর।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ওসি মো. মনির হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

জৈন্তাবার্তা / মনোয়ার