ছবি : সংগৃহীত
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
বুধবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে ৩ মাসের এই অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষনের অভিযোগে আব্দুল হালিমকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট এয়ারপোর্ট থানার দর্গাবাড়ি রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে নাম আব্দুল হালিম (৩৫)।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




