সিলেটে বাড়ছে করোনার সংক্র*মণ
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:১৬ PM

সিলেটে বাড়ছে করোনার সংক্র*মণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ০৯:২১:১০ PM

সিলেটে বাড়ছে করোনার সংক্র*মণ

ছবি : সংগৃহীত


সিলেটে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আর ডেঙ্গু সনাক্ত হয়েছে ৫ জনের। এ নিয়ে সিলেটে ১৯ জন করোনা ও ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। সচেতনতা বাড়ানো না গেলে করোনা ও ডেঙ্গুর প্রকোপ থামানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যবিভাগে সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। আক্রান্তদের মধ্যে ৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত সিলেট বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে সিলেট ও হবিগঞ্জে। এ দুই জেলায় ১০ জন করে রোগী সনাক্ত হয়েছেন। এ ছাড়া মৌলভীবাজার জেলায় ৭ জন ও সুনামগঞ্জে ৩ জন আক্রান্ত সনাক্ত হয়েছেন।

এদিকে, সিলেটে করোনা আক্রান্ত ১৯ জনের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, জনসচেতনতা ছাড়া করোনা ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙ্গিনা ও আশপাশ এলাকা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার