ওসমানীনগরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভা অনুষ্ঠিত
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:১৬ PM

ওসমানীনগরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভা অনুষ্ঠিত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ১১:১০:০১ PM

ওসমানীনগরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ওসমানীনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) অতিরিক্ত পরিচালক ড. কাজী মজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্তি পরিচালক ড. মো: মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ।

 বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ রব্বানী, কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শাহীনুর রহমান ও জাহেদ আহমদ প্রমূখ। শুরুতে কুরআন তিলাওয়াত করেন সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ। এছাড়া স্থানীয় নবীন ও প্রবিন কৃষকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাস্থলে কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরণের ফল ও সবজি প্রদর্শন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার