আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: সিলেটে ডা. শফিকুর রহমান
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৯ AM

আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: সিলেটে ডা. শফিকুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১১:৪২:২৫ PM

আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: সিলেটে ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুটি কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। প্রথমটি হলো দেশে ‘হিউজ পাবলিক সাফারিং’ করছে। ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকারের কোন স্তরে জনপ্রতিনিধি নেই। আবার অনেক ইউনিয়ন পরিষদেও জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছেন না। স্থানীয় সরকারের সকল জায়গায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। দ্রুত এসব সমস্যার সমাধান প্রয়োজন। এজন্য সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলকেও একযোগে কাজ করতে হবে।

শুক্রবার সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে নুর ফাউন্ডেশন আয়োজিত ‘অর্থসহ আমপারা মুখস্ত প্রতিযোগিতা’য় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তবে নির্বাচন কমিশনের  বিশ্বাসযোগ্যতা ও দক্ষতার প্রমাণ যাচাই হবে। এই দুই কারণে আমরা মনে করি আগে স্থানীয় নির্বাচন হওয়া উচি

নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মুকতাবিস-উন-নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান, আঞ্জুমানে খেদমতে কোরাআনের সভাপতি সৈয়দ একরামুল হক, দাওয়াতুল ইসলাম ইউকে’র প্রাক্তন আমীর হাফিজ শফিকুর রহমান মাদানী, জাতীয় ইমাম সমিতির মহাসচিব শাহ নজরুল ইসলাম ও ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার