ছবি:নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে অবস্থিত লেকভিউ গার্ডেন পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপকর অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দিন।
শনিবার (২৮ জুন) দুপুরে এ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার পাল, গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মসরুর রহমান।
অতিথিরা বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে আনারস, কমলা, মাল্টা, লেবুসহ নানা জাতের ফলদ বৃক্ষ দেখে সন্তোষ প্রকাশ করেন। গার্ডেন পরিচালনায় যুক্ত আনোয়ার হুমায়ূন ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণ উদ্যোগ সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন।
পরিদর্শন শেষে যুগ্মসচিব লেকভিউ গার্ডেনের সম্ভাবনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সরকারি উদ্যোগে বিভিন্ন জাতের চারা সরবরাহের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গার্ডেনটিকে একটি দৃষ্টিনন্দন ও সম্ভাবনাময় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী ইমরান আহমদ সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, সবুজে ঘেরা ১২০০ শতক জমির উপর নির্মিত লেকভিউ গার্ডেনের যাত্রা শুরু হয় ২০২৫ সালের মার্চ মাসে। ২০২৬ সালের জুলাই মাসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান গোলাপগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য ও পারিবারিক আনন্দ উপভোগের এক অনন্য ঠিকানা হিসেবে এটি গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
জৈন্তাবার্তা / সুলতানা




