গোয়াইনঘাটে সার, বীজ ও গাছের চারা বিতরণ
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০০ AM

গোয়াইনঘাটে সার, বীজ ও গাছের চারা বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০১:১২:২৭ PM

গোয়াইনঘাটে সার, বীজ ও গাছের চারা বিতরণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী জাত) এবং নারিকেল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। 

রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলার ২ হাজার ৫০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে সার, বীজ এবং ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৮০ জন কৃষকের মাঝে নারিকেলের চারা বিতরণ করা হয়।

এসময় কৃষকদের প্রতি পাঁচ কেজি করে রোপা আমনের বীজ, ১০ কেজি করে ডিএমপি ও এমোপি সার এবং ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে ৩০০টি ও ১৮০ জন কৃষককে ৫টি করে ৯০০টি নারিকেলের চারা দেওয়া হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মিনহাজ উদ্দিন ও রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি ব্লকের উপ-সহকারী কর্মকর্তা ও উপকারভোগী কৃষকবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর