জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির, সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে হবে। তার জন্য প্রয়োজন জনসমর্থন। আগামী নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবের বিজয়ী তরুণ প্রজন্মেকে এগিয়ে আসতে হবে।
শনিবার রাত সাড়ে ৮টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত ছাত্র ও যুবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে আগামীর সিলেট-৬ আসন নিয়ে তার সার্বিক উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের প্রধান নির্বাহী দেলোয়ার হোসেন মান্নার সভাপতিত্বে ও সায়েক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ পৌরসভার নায়েবে আমির, সাবেক চেয়ারম্যান ও প্রভাষক রেহান উদ্দিন রায়হান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা বুরহান উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা আবুল কালাম ইউসুফ, সাজ্জাদুর রহমান নিপু, খালেদ আহমদ, ইশতিয়াক আহমদ, মাহফুজ আহমদ, শেখ ওসমান ফারুক প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




