জৈন্তাপুরে ৭টি ভা*রতীয় মহিষ জ*ব্দ
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০০ AM

জৈন্তাপুরে ৭টি ভা*রতীয় মহিষ জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০২:৫৩:৫৯ PM

জৈন্তাপুরে ৭টি ভা*রতীয় মহিষ জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৭টি বড় আকারের মহিষ জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ শে জুন) রাতে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে পুলিশ। রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল এলাকায় মহিষমারা হাওর থেকে মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় মহিষ জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে দশ লক্ষ টাকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান প্রতিরোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর