জৈন্তাপুরে রোপা আমনের বীজ ও সার বিতরণের উদ্বোধন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০২ AM

জৈন্তাপুরে রোপা আমনের বীজ ও সার বিতরণের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০১:১৬:৩০ PM

জৈন্তাপুরে রোপা আমনের বীজ ও সার বিতরণের উদ্বোধন


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পূনর্বাসন খাত থেকে রোপা আমন ধান ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার।

জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে ১৮০টি গ্রুপে ১৮শ কৃষকের মাঝে প্রণোদনার আওতায় এই সার ও বীজ বিতরণ করা হবে। 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, প্রতিজন কৃষক ৫ কেজি করে রোপা উফশী জাতের ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে উপজেলা বিভিন্ন ইউনিয়নে বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে চারা রোপণ শুরু হবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, চলতি আমন মৌসুমে জৈন্তাপুর উপজেলায় ১১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, অরুণাংশু দাস, সমর মোহন দে, শাহাবউদ্দিন, ভানু চন্দ্র নাথ, মামুনুর রশিদ, সানজিদা ইসরাত, তামান্না আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমন চাষিরা।

জৈন্তা বার্তা/আরআর