সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) ভোরে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টায় জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী খেলার মাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক সজল দাসের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু জব্দ করে।
পুলিশের ধারণা, ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে গরুগুলো। এগুলোর বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জৈন্তা বার্তা/আরআর




