গোলাপগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় প্রবাসীর দেয়া ক্লিনিক
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫২ AM

গোলাপগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় প্রবাসীর দেয়া ক্লিনিক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০১:৫৩:০৭ PM

গোলাপগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় প্রবাসীর দেয়া ক্লিনিক

ছবি নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌঘরী গ্রামে সাধারণ জনগণের সেবার জন্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জাবেদ হোসেন নিজ উদ্যোগে একটি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছেন। প্রবাসীর দেওয়া ওই ইউনিয়ন ক্লিনিক এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

আগামী বছরের ৪ জানুয়ারি ক্লিনিকটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী জাবেদ হোসেন। তিনি আরও জানান, অসহায় মানুষের সেবার জন্য ক্লিনিকে একটি অ্যাম্বুলেন্সও দান করবেন তিনি। ক্লিনিকটি উদ্বোধনের পর এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে।

জাবেদ হোসেন তার মা ও বাবার নামে ক্লিনিকটির নামকরণ করেছেন 'হাছনা-মাহতাব কমিউনিটি ক্লিনিক'। 

জানা গেছে, এই ক্লিনিকটি উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা উন্নতমানের স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন। বিশেষ করে এলাকার গর্ভবতী মা ও শিশুদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যারা এতদিন স্বাস্থ্যসেবার জন্য দূরে যেতে নানা সমস্যার সম্মুখীন হতেন। 

এই ক্লিনিকটি প্রবাসীর উদ্যোগে নির্মিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। ক্লিনিকটি চালু হলে এলাকার স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উল্লেখ্য, ২০২০ সালে করোনাকালে নিজ উদ্যোগে গোলাপগঞ্জে বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স দান করেছিলেন প্রবাসী জাবেদ হোসেন।

জৈন্তা বার্তা/আরআর