ছবি: নিজস্ব
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জকিগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর কাজী মাওলানা জালাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী ছরওয়ার হোসেন।
হাফিজ মাওলানা আনওয়ারা হোসাইন খাঁন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জকিগঞ্জের দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, গ্যাস সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারি দপ্তরগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।” বিশেষ করে জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কার, চলমান নদীভাঙন মোকাবিলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন খাঁন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী দেলওয়ার লস্কর, শূরা সদস্য মুহিব আহমদ চৌধুরী জামিল, উপজেলা যুববিভাগ সভাপতি আবিদুর রহমান, পৌর যুববিভাগ সভাপতি মিজানুর রহমান, শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আজিজুর রহমান মেম্বার, উত্তর শাখা ছাত্রশিবির সভাপতি নাজির আহমদ আফজল ও দক্ষিণ শাখার সেক্রেটারী ফজল আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় জকিগঞ্জ উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




