জকিগঞ্জে ডাইকের কাজে অনিয়মের অ ভি যো গ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫২ AM

জকিগঞ্জে ডাইকের কাজে অনিয়মের অ ভি যো গ

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ১১:৪৫:১২ PM

জকিগঞ্জে ডাইকের কাজে অনিয়মের অ ভি যো গ

ছবি: নিজস্ব


জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনরোধে নির্মাণাধীন ডাইকের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে জনদাবি আদায় পরিষদের নেতৃবৃন্দ নির্মাণকাজ পরিদর্শনকালে স্থানীয়দের অসন্তোষ প্রকাশ ও অনিয়মের অভিযোগ সামনে এলে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানকে বিষয়টি জানানো হয়।

পরিষদের আহŸায়ক মুফতি আবুল হাসানের নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই ও খলাছড়া ইউনিয়নের লোহারমল এলাকায় ডাইক সংস্কার কাজ ঘুরে দেখেন নেতারা। পরিদর্শনকালে লোহারমল এলাকাবাসী নির্মাণকাজে নিম্নমান ও স্বচ্ছতার অভাবের কথা জানান। জনদাবি আদায় পরিষদের পক্ষ থেকে অভিযোগ তুলে ধরলে ইউএনও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে ফোনে বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাশুক উদ্দিন, জামায়াতে ইসলামীর  পৌর সভাপতি আবু রুশদ ইকবাল, খেলাফত মজলিসের পৌর সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জমিয়তের উপজেলা যুগ্ম সম্পাদক ও সাংবাদিক কে এম মামুন, সাংবাদিক মোহাম্মদ কয়েছ আহমেদ, রহমত আলী হেলালী, এনামুল হক মুন্না, আব্দুস শহীদ শাকির, নাইম আহমদ প্রমুখ।

উল্লেখ্য, জনদাবি আদায় পরিষদ জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ডাইক পুনর্র্নিমাণ, শেওলা-জকিগঞ্জ সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার