ওসমানীনগরে নি ষি দ্ধ গাছের চারা ধ্বং*স
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৫ AM

ওসমানীনগরে নি ষি দ্ধ গাছের চারা ধ্বং*স

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ১০:২১:৪৩ PM

ওসমানীনগরে নি ষি দ্ধ গাছের চারা ধ্বং*স

ছবি: নিজস্ব


ওসমানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি নার্সারী থেকে পরিবেশ বিনষ্টকারী প্রায় ৮হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের ইলাশপুরস্থ আদর্শ নার্সারীতে এ চারা গাছগুলো ধ্বংস করা হয়। এসময় নার্সারী মালিককে চারা গাছের মূল্য বাবদ ২৪হাজার ২শ টাকা প্রদান করা হয়। চলতি অভিযানে ওসমানীনগরে আরো ২টি নার্সারীতে এ প্রজাতির আরো কয়েক হাজার চারা গাছ ধ্বংস করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সাধারণ সম্পাদক কবির আহমদ, কৃষি উপ-সহকারী গোলাম রব্বানী প্রমুখ।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, পরিবেশ বিনষ্টকারী হিসেবে সরকারীভাবে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন, বিপণন ও রোপন নিষিদ্ধ করা হয়েছে। এ প্রজাতির গাছ পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। সরকার প্রাথমিক অবস্থায় চারা গাছ ধ্বংস করে নার্সারী মালিকদের প্রনোদনা প্রদান করছে। এরপরে কেউ উৎপাদন ও বিপনন করলে জরিমানা করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার