গোলাপগঞ্জে হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৬ AM

গোলাপগঞ্জে হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০১:২৫:৩১ PM

গোলাপগঞ্জে হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন


সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকায় যুক্তরাজ্য প্রবাসী জাবেদ হোসেনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী পুরনো বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

ক্লিনিকের স্বত্বাধিকারী জাবেদ হোসেনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবার মাধ্যমে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। তিনি সমাজের বিত্তবানদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ছাত্রনেতা সুলতান মাহমুদের পরিচালনায় এসময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম এবং কমিউনিটি নেতা, মিডিয়া ব্যক্তিত্ব ও হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিকের স্বত্বাধিকারী জাবেদ হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হসপিটালের প্রিন্সিপাল ও এমডি প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, জাবেদ হোসেনের পিতা মাহতাব উদ্দিন, জেলা বিএনপির সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন, আব্দুল আজিজ মুন্না, আইনুল ইসলাম রেকল, আবিদ হোসেন প্রমুখ। 

ক্লিনিকটি উদ্বোধন হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। ক্লিনিকটি চালু হওয়ায় এলাকার স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নতি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী।

জৈন্তা বার্তা/আরআর