হজ থেকে ফিরে আ*টক সিলেটের আ.লীগ নেতা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৭ AM

হজ থেকে ফিরে আ*টক সিলেটের আ.লীগ নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৫ ০২:০৪:৩৪ PM

হজ থেকে ফিরে আ*টক সিলেটের আ.লীগ নেতা


সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হককে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয় বলে  নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দর দিয়ে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল হক। এ সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক হন। পরে বিয়ানীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। তিনি পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী।

জৈন্তা বার্তা/আরআর