ফাইল ছবি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ঐতিহ্যবাহী বাসুদেব রথযাত্রার সময় রথের চাকায় পিষ্ট হয়ে কানু আচার্য্য ( ৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে পৌর এলাকার সুপাতলাস্থ বাসুদেব বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানু আচার্য্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা। তিনি বড়লেখা উপজেলার পূর্ব শাহাবাজপুর এলাকার চিত্তরঞ্জন আচার্যের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রথযাত্রা চলাকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভক্তরা এসে বাসুদেব অঙ্গনে ভিড় জমান। এ সময় অসাবধানতাবশত রথের এক পাশে পড়ে গেলে রথের চাকা বৃদ্ধ কানু আচার্য্যের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী। এ সময় অপর আরেকজন আহত হন।
জৈন্তাবার্তা / মনোয়ার




