ষ*ড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন : তাহসিনা রুশদীর লুনা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০০ AM

ষ*ড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন : তাহসিনা রুশদীর লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০২:৩৪:২৫ PM

ষ*ড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন : তাহসিনা রুশদীর লুনা


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আজকে যখন সর্ববৃহৎ জনপ্রিয় দল হিসেবে নির্বাচনে অংশ নিতে চাচ্ছে তখনই বিএনপিকে থামাতে ষড়যন্ত্র চলছে, এবং অপপ্রচার চলছে। এতদিন ধরে যারা লড়াই করেছেন, তারা নিজেদের বিরুদ্ধে অপপ্রচার না করে সেই সমস্ত ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবেন। আমরা অবশ্যই গণতান্ত্রিক বিজয়ের পথে এগিয়ে যাবো।

সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এ কথা ব‌লেন।

তিনি বলেন, ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার গঠনের জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। 

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর