ছবি:নিজস্ব
"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বৃক্ষরোপণ কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করেছে।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক গত ০৩ জুলাই ২০২৫ তারিখ সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা, ঢাকায় চারা রোপণের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ এর সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ইউনিট, বিওপি, ক্যাম্প ও স্থাপনা সমূহে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর শুভ উদ্বোধন করেন।
এ প্রেক্ষিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী ব্যাটালিয়ন সদরে বৃক্ষের চারা রোপনের মাধ্যমে কর্মসূুিচর শুভ উদ্বোধন করেন।
বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে ০৭ জুলাই ২০২৫ হতে ০৯ জুলাই ২০২৫ পর্যন্ত বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদরসহ অধীনস্থ সকল বিওপি সমূহে ৩৯৫টি বনজ, ৩৮৫টি ফলজ, ১৩০টি ভেষজ, ১৪৫টি ঔষধী এবং ৪৫টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট ১১০০টি বৃক্ষেরচারা রোপন করা হবে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) পরিচালক, লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অনস্বীকার্য। প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এ বৃক্ষরোপণ কর্মসূচীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বছর মাননীয় প্রধান উপদেষ্টার বৃক্ষরোপণ কর্মসূচীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজার ব্যাটালিয়নের আওতা দিন সকল প্রতিষ্ঠান, সেক্টর, ইউনিট, বিওপি, ক্যাম্প ও স্থাপনা সমূহে বৃক্ষের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত কর্মসূচী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট ব্যক্তি মোঃ আব্দুল আলীম লোদী ২১০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিনামূল্যে সরবরাহ করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




