ওসমানীনগরে মাদক বিক্রি ও সেবনের অপ*রাধে একজনের ৩ মাসের কারা*দণ্ড
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০৪ AM

ওসমানীনগরে মাদক বিক্রি ও সেবনের অপ*রাধে একজনের ৩ মাসের কারা*দণ্ড

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৫:৫৫:৩০ PM

ওসমানীনগরে মাদক বিক্রি ও সেবনের অপ*রাধে একজনের ৩ মাসের কারা*দণ্ড

ছবি:নিজস্ব


সিলেটের ওসমানীনগরে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে আব্দুল বারী(৪৫) নামের এক ব্যক্তিকে ৫শ’ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত রোববার দুপুর ১২টার দিকে উপজেলার দয়ামীর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থ ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। এ সময় আব্দুল বারীর নিকট থেকে ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, দয়ামীরবাজারে জনতা গাঁজাসহ আব্দুল বারীকে আটক করে আমাদেরকে খবর দিলে সেখানে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ২১,২৬(৯)(১২(২) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫শ’ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ওসমানীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ওসমানীনগর থানার থানার ওসি মোনায়েম মিয়া বলেন, ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদণ্ড প্রাপ্ত আব্দুল বারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা