সিলেটের তামাবিলে ট্রাক দু র্ঘ ট না য় কিশোর হেলপার আ হ ত
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৯ AM

সিলেটের তামাবিলে ট্রাক দু র্ঘ ট না য় কিশোর হেলপার আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ০৩:৫০:৩৭ PM

সিলেটের তামাবিলে ট্রাক দু র্ঘ ট না য় কিশোর হেলপার আ হ ত

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে কাটাগাঙ নামক স্হানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ই জুলাই) দুপুর ২:০০ ঘটিকায় কাটাগাঙ মাহিন স্টোন ক্রাশারের সামনে দূর্ঘটনাটি ঘটে। এ সময় জাফলংগামী একটি ১০ চাকার ট্রিপার (ড্রাম ট্রাক রেজি নং- ঢাকা মেট্রো -ট -১৫-৭০৭৮) ব্রেক  করলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক ( কুমিল্লা -ট-১১-০২১০)কে রং সাইডে গিয়ে স্বজরে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের বা পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় চালকের পাশে বসা হেলপার ইমন (১৬) গুরুতর আহত হয়। আহত ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মনপুরা ( জাফরাবাদ) গ্রামের সেলিম মিয়ার পুত্র। 

পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে  জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ গুরুতর জখম বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তিনি জানান জাফলংগামী ট্রাকটির ব্রেকফেল করার কারণে এই দূর্ঘটনাটি ঘটে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা