নতুন মা ম লা য় রাজনৈতিক অঙ্গনে ঝড়: গ্রে ফ তা র ৯ জন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ AM

নতুন মা ম লা য় রাজনৈতিক অঙ্গনে ঝড়: গ্রে ফ তা র ৯ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ০৬:২৯:২৪ PM

নতুন মা ম লা য় রাজনৈতিক অঙ্গনে ঝড়: গ্রে ফ তা র ৯ জন

সংগৃহিত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনিসহ ৯ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরিপ্রেক্ষিতে তা মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।

গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এর মধ্যে কাজী মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক ও শহীদুল হককে দু’টি করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সালমান, দীপু মনি ও আমুকে একটি করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত বছর ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৯ আগস্ট গ্রেফতার হন সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমীর হোসেন আমুকে গ্রেফতার করা হয়। 

৪ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক, ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেফতার করা হয়। 

এছাড়া গত ১৫ আগস্ট সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং চলতি বছর ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ