সিলেটে এসএসসিতে পাসের হার ৬৮.৫৭ শতাংশ
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৯ AM

সিলেটে এসএসসিতে পাসের হার ৬৮.৫৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০২:৪৯:২৮ PM

সিলেটে এসএসসিতে পাসের হার ৬৮.৫৭ শতাংশ


চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে এ ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি জানান, এবছর মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ২ হাজার ২১৯ জন। এরমধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন।

বিভাগ ভিত্তিক ফলাফল থেকে জানা যায়, বিজ্ঞান বিভাগে ৭৭.৪৭ শতাংশ, মানবিকে ৬৪.৭১ শতাংশ এবং ব্যবসা প্রশাসনে ৭৬.৯৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর