প্রটোকল নির্দেশনা পর্যালোচনায় কমিটি গঠন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ AM

প্রটোকল নির্দেশনা পর্যালোচনায় কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ০৭:৫২:৩২ PM

প্রটোকল নির্দেশনা পর্যালোচনায় কমিটি গঠন

ছবি : সংগৃহীত


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ সম্বোধন করতে বাধ্য করার একটি বিতর্কিত নির্দেশনা জারি হয়েছিল বলে জানা গেছে। এই অস্বাভাবিক রেওয়াজটি তখনকার অন্যান্য নারী উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এখনো কিছু ক্ষেত্রে চালু রয়েছে। প্রটোকল নির্দেশিকা পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ওই নির্দেশনাটি বাতিল করেছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জারিকৃত অতিরিক্ত প্রটোকল নির্দেশনাগুলোর প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়েও বিস্তারিত আলোচনা হয় সভায়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, বিদ্যমান প্রটোকল নির্দেশনা ও সম্মানসূচক সম্বোধনের ধারা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনাসমূহ পর্যালোচনা করে যুক্তিসংগত সংশোধনী উপস্থাপন করবেন, যা পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে বিবেচনায় নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ