প্রতীকী ছবি
সিলেটে বিএনপির ৭০ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর আদালত এ আদেশ দেন।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালে সিলেটের এয়ারপোর্ট থানায় দায়ের করা একটি মামলার আসামি ছিলেন তারা।
মামলা থেকে খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ। তিনিও ওই মামলার আসামি ছিলেন।
ওই মামলার আসামি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়রপ্রার্থী বদরুজ্জামান সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মী।
এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী সাঈদ আহমদ জানান, আওয়ামী ফ্যাসিস্টরা মিথ্যা মামলাটি দায়ের করেছিল। আদালত মিথ্যা মামলাটি থেকে অভিযুক্তদের খালাস দিয়েছেন।
জৈন্তা বার্তা/আরআর




