ছবি : সংগৃহীত
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করে দেশপ্রেমিক, নৈতিকগুণসম্পন্ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিয়েছেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর সিলেট বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
শনিবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস।
সাংগঠনিক মতবিনিময় সভায় দেশ-জাতি ও মানুষের কল্যাণ ও উন্নয়নে দেশপ্রেমিক নৈতিকগুণসম্পন্ন জাতী গড়ার তাগিদ দেন। বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন অসম বিশ্বায়নের প্রতিযোগিতায় বাংলাদেশকে উন্নয়নের জন্য ৪র্থ শিল্প বিপ্লবের সমস্যা মোকাবিলায় দক্ষ প্রজন্ম গড়ে তোলার আহবান জানান তাঁরা।
বাকবিশিস সিলেট মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এবং সিলেট জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ ও সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জান্নাত আরা খান পান্নার যৌথ সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাকবিশিস সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক অজয় কুমার রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাস, মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক তাহমিনা আক্তার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসরিন আক্তার লাকি, মহানগর শাখার সহ-সাধারন সম্পাদক আমিন উদ্দিন, অধ্যাপক এনামুল হক,মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাশমির রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমেদ, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক শাহীন আক্তার, অধ্যাপক মাসুদ করিম, অধ্যাপক সোলাইমান হোসেন খান ও অধ্যাপক সায়েম উদ্দিন সিকদার প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




