ফেঞ্চুগঞ্জে সড়ক দু*র্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নি*হত
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪১ AM

ফেঞ্চুগঞ্জে সড়ক দু*র্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নি*হত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০২:২০:৩২ PM

ফেঞ্চুগঞ্জে সড়ক দু*র্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নি*হত

ছবি : সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের একমাত্র ছেলে। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। 

শনিবার বিকেলে সাইফ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা প্রাইভেটকারের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে দূরে গিয়ে পড়েন।

সাইফের মামা নাহিদ আহমেদ জানান, দুর্ঘটনায় সাইফের হাত ভাঙে, চোখে আঘাত লাগে এবং মোটরসাইকেলের ভাঙা বাম্পার তার পেটে ঢুকে যায়। তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে আইসিইউ-তে রাখা হয়। এর কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।

জৈন্তা বার্তা/আরআর