তারেক রহমান ভবিষ্যতের প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

তারেক রহমান ভবিষ্যতের প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০১:২১:১২ অপরাহ্ন

তারেক রহমান ভবিষ্যতের প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী। 

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন, তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে।

ফখরুল বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরি করা হয়েছে, তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।

সরকারের ওষুধশিল্প নীতিসহ বিভিন্ন নীতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: