দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে ফেলার অভিযোগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে ফেলার অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ০৪:১৮:১৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল কেটে ফেলার অভিযোগ

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মৎস্যখামারের জাল দুর্বৃত্তরা কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে বুধবার (১৮ অক্টোবর) দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মৎস্যখামারের মালিক সাংবাদিক আশিস রহমান (ডায়েরি নং ১৯৮)। 

জানা যায়, সম্প্রতি রাতের আঁধারে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামের মুহিবুর রহমান মানিক সোনালী নূূর উচ্চবিদ্যালয়ের নিকটবর্তী সাংবাদিক আশিস রহমানের মৎস্যখামারের জাল কেটে নেয়া হয়। 

সাংবাদিক আশিস রহমান বলেন, ‘গত ১০ অক্টোবর রাতে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতা পোষণ করে আমার পুকুর পাড়ের জাল কেটে দিয়েছে। ধারণা করা হচ্ছে আমার মৎস্যখামারে বড় ধরণের ক্ষতিসাধনের জন্য কিছুসংখ্যক লোকজন ওৎপেতে আছে। এর প্রতিকারে আমি দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানিয়েছেন, ‘সাংবাদিকের মৎস্য খামারের জাল কেটে দেওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে এর পেছনে কারা রয়েছে তা বের করার চেষ্টা করছি।’

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা