সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার বদরুল হাসান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার বদরুল হাসান

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ০৬:০৩:৪৭ পূর্বাহ্ন

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার বদরুল হাসান

ডিআইজির কাছ থেকে সম্মাননা নিচ্ছেন বদরুল হাসান


সিলেট রেঞ্জের ৪জেলার ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে  সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার),পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরষ্কার গ্রহণ করেন মো: বদরুল হাসান।

এ সময় সিলেট  রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট  রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সিলেট রেঞ্জাধীন জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিলেট রেঞ্জের সকল থানার আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা মূল্যায়নের উপর এই পুরুস্কার প্রদান করা হয়।

ওসি বদরুল হাসান  বলেন, আমি  সব সময় জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকার চেষ্টা করি। দোয়ারাবাজারবাসী আমার কাজে নানা রকম সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি দোয়ারাবাজার  থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ওসি মো. বদরুল হাসান দোয়ারাবাজার থানায় যোগদানের তিন মাসে আইন-শৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের সম্মাননাপত্র দেয়া হয়।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা