এসএ টোয়েন্টির নিলামে ১৪ বাংলাদেশি, বাদ পড়লেন মাহমুদউল্লাহ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ AM

এসএ টোয়েন্টির নিলামে ১৪ বাংলাদেশি, বাদ পড়লেন মাহমুদউল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০৯:৩৩:২৬ PM

এসএ টোয়েন্টির নিলামে ১৪ বাংলাদেশি, বাদ পড়লেন মাহমুদউল্লাহ

ছবি : সংগৃহীত


দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ লিগের চতুর্থ আসর বসবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। তার আগে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে নিলামে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে লিগ কতৃপক্ষ।

দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন ২৩ ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। অর্থাৎ, বাংলাদেশের ১৪ জনকে নিলামে তোলা হবে।

এই ১৪ জনের চূড়ান্ত তালিকায় আছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের মতো অভিজ্ঞরা। এ ছাড়া তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিমের মতো তরুণরাও আছেন এই তালিকায়। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। 

নিলামে তোলা হবে মোট ৫৪১ জন ক্রিকেটারকে। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৪১ জন। বিদেশি কোটা খালি আছে মোট ২৫টি। নিলামে দেশি ক্রিকেটার উঠবেন ৩০০ জন। দেশিদের জন্য কোটা খালি আছে ৫৯টি।

সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক