লেবানন যাওয়া হচ্ছে না বাংলাদেশ নারী দলের
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

লেবানন যাওয়া হচ্ছে না বাংলাদেশ নারী দলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ১০:৩৩:২৬ পূর্বাহ্ন

লেবানন যাওয়া হচ্ছে না বাংলাদেশ নারী দলের

ছবি: সংগৃহীত


আগামী ২৬ ও ২৯ অক্টোবর লেবাননের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। দুটি ম্যাচের ভেন্যু নির্ধারিত ছিল লেবাননের রাজধানী বৈরুতে। কিন্তু ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের কারণে আপাতত তাদের পাশের দেশ লেবানন যাওয়া হচ্ছে না সাবিনা-সানজিদাদের।

ম্যাচ দুটি স্থগিত হয়ে পড়ায় তাই এই মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচও খেলা হচ্ছে বাংলাদেশ দলের।

আসছে নভেম্বরে ম্যাচ দুটি খেলার সম্ভাবনার কথা জানিয়ে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসনের কারণে আমরা লেবাননে খেলার কোনো ঝুঁকি নিতে চাইছি না। আবার লেবাননকে ঢাকায় খেলতে বলেছিলাম, ওরাও রাজি হয়নি। এই সময়ে অন্য দলও পাওয়া যাচ্ছে না।

আগামী নভেম্বরে ফিফার নির্ধারিত সময়ে নতুন করে বাংলাদেশ খেলার চেষ্টা করবে বলেও জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন