এইচএসসিতে পাসের হার ৫৮ দশমিক ৮৩, এগিয়ে ছাত্রীরা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

এইচএসসিতে পাসের হার ৫৮ দশমিক ৮৩, এগিয়ে ছাত্রীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ১২:৪৭:০৭ অপরাহ্ন

এইচএসসিতে পাসের হার ৫৮ দশমিক ৮৩, এগিয়ে ছাত্রীরা

ছবি : সংগৃহীত


২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত বছরের মতো এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। 

সব মিলিয়ে মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, পাসের হার ৬৩ দশমিক ৯৭। অন্যদিকে ছাত্র উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন, পাসের হার ৫৪ দশমিক ৬। 

গত বছর মোট উত্তীর্ণ হয়েছিলেন ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ছিলেন ৫ লাখ ৩২ হাজার ৭১৪ জন, পাসের হার ছিল ৭৯ দশমিক ৯৫। অন্যদিকে ছাত্র ছিলেন ৫ লাখ ৩ হাজার ৫৯৫ জন, পাসের হার ছিল ৭৫ সধমিক ৬১। 

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। 

ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৫ জন, বরিশাল বোর্ডে ৬১ হাজার ২৫ জন, সিলেট বোর্ডে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। 

এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে (আলিম) পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক