২৮ অক্টোবর ঢাকায় বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ AM

২৮ অক্টোবর ঢাকায় বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ১১:৪৫:৫৩ AM

২৮ অক্টোবর ঢাকায় বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি

বিএনপির লগো


সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর (শনিবার) রাজধানী ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। এতে ১০ লাখ নেতাকর্মীর সমাগম ঘটাতে চায় দলটি।

সমাবেশ উপলক্ষে সিলেট থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ‘বিপুলসংখ্যক’ নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ঢাকায় যাওয়া শুরুও করেছেন নেতাকর্মীরা।

এ বিষয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে সিলেট জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে প্রস্তুতিসভা করেছে। এ সভায় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এব্যাপারে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্য নেতাকর্মী ঢাকার মহাসমাবেশ যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলবদ্ধভাবে নয়, যার যার সুবিধামতো ঢাকায় যেতে পরামর্শ দেওয়া হয়েছে। সমাবেশে যাওয়ার পথে সরকারের বাধার মুখে যাতে পড়তে না হয়, সেজন্য নেতাকর্মীদের দু-তিনদিন আগেই ঢাকায় যাওয়ার জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন- মহাসমাবেশকে সামনে রেখে সরকার নানা প্রক্রিয়ায় বাধা দিতে পারে, নেতাকর্মীদের গ্রেফতার করে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এক্ষেত্রে নেতাকর্মীদের ঢাকায় যেতে যত ধরনের কৌশল আছে, তা গ্রহণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।



ডি ডি