শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৫ ১২:১১:১৪ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত


বিশ্বকাপে নারী ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয়ভাবে পরাজিত হয়েছে। বাহরাইনে এশিয়ান যুব গেমসে বাংলাদেশ পুরুষ কাবাডি দল আবার শ্রীলঙ্কাকে হারিয়েছে। বাংলাদেশ ৫১-৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে পরাজিত করে।

পুরুষ কাবাডিতে সাতটি দেশ অংশগ্রহণ করছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচের পর শীর্ষ চার দল পদক পাবে। বাংলাদেশ গতকাল (রোববার) প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল। কাল রাতে আরেক ম্যাচে ইরানের বিপক্ষে জিতেছিল। আজ তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে পদকের লড়াইয়ে রয়েছে।

পুরুষ দল তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচই জিতেছে। নারী দল এখনো জয়ের দেখা পায়নি। গতকাল ভারতের বিপক্ষে হারের পর আজ থাইল্যান্ডের বিরুদ্ধেও পরাজিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৩৮-৩০ পয়েন্টে হারিয়েছে থাইল্যান্ড।

পুরুষ ইভেন্টে সাত দল অংশগ্রহণ করলেও নারী ইভেন্টে মাত্র ৫ দল। ৫ দলের মধ্যে শীর্ষ চারে থাকতে পারলেই ব্রোঞ্জ নিশ্চিত। আগামীকাল নারী দল শ্রীলঙ্কাকে পরাজিত করতে পারলে পদক পাওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবে। পুরুষ দল কাল খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। যুব এশিয়ান গেমসে বাংলাদেশ ১৩ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। পদকের বাস্তবিক সম্ভাবনা মূলত কাবাডিতেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা