সুনামগঞ্জ-৩ আসন : স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির আনোয়ার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ আসন : স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির আনোয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০১:০৭:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ আসন : স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির আনোয়ার


সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নাম ঘোষণার দু’দিনের মাথায় তিনি স্বতন্ত্র প্রার্থী  হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন। তার এ ঘোষণা সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এ ব্যাপারে বুধবার রাতে ব্যারিস্টার আনোয়ার হোসেন জানান, আমি সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই এলাকার মানুষদের সঙ্গে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এ ব্যাপারে ঘোষণা দেবো।

দলের কড়া হুঁশিয়ারির ব্যাপারে তিনি বলেন, আমি জেনে বুঝেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মানুষের চাপে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ-৩ আসনের বাসিন্দা যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন বলেন, যদিও এটা উনার ব্যাক্তিগত সিদ্ধান্ত তারপরও আমরা জগন্নাথপুর-শান্তিগঞ্জের নেতৃবৃন্দ উনার সাথে বসে এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানাবো।

তিনি বলেন, দলের স্বার্থে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে আশা করি তিনি তার এ সিদ্ধান্ত থেকে সরে আসবেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ মিলন দলের মনোনয়ন পেয়েছেন। সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা