সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভা র তীয় পণ্য আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভা র তীয় পণ্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৪:৩০:২২ অপরাহ্ন

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভা র তীয় পণ্য আ ট ক

ছবি:নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। গত ৭ ও ৮ নভেম্বর তারিখে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি’র সদস্যরা প্রায় ২৬,৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১২,১২০ কেজি টমেটো আটক করেন।

অভিযানে অংশ নেয়া বিওপি সমূহের মধ্যে ছিল বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম এবং প্রতাপপুর। বিজিবি জানায়, এই বিপুল পরিমাণ পেঁয়াজ ও টমেটো অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের পর পাচারের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব কৃষিপণ্য জব্দ করা হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি,র পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বৈধ বাজার ব্যবস্থা রক্ষা এবং স্থানীয় কৃষকদের স্বার্থে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, জাল টাকা, মাদক এবং অন্যান্য চোরাচালান রোধেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।আটককৃত পণ্য সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা