তাহিরপুরে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

তাহিরপুরে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০২:৩৮:০৭ অপরাহ্ন

তাহিরপুরে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

ছবি নিজস্ব


রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশের মতো সুনামগঞ্জের তাহিরপুরেও কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ রেখে শিক্ষকরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তাহিরপুরের শিক্ষকরা জানিয়েছেন, দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে শাহবাগে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

আজ সারাদেশে শিক্ষকরা ব্যানার, ফেস্টুন ও কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানাচ্ছেন। এর ফলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা