তাহিরপুরে জাদুকাটা নদীতে অভি*যানকালে বালুখে*কোদের হাম*লায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ আ*হত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ AM

তাহিরপুরে জাদুকাটা নদীতে অভি*যানকালে বালুখে*কোদের হাম*লায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ আ*হত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৮:৫২:২৭ PM

তাহিরপুরে জাদুকাটা নদীতে অভি*যানকালে বালুখে*কোদের হাম*লায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ আ*হত

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে জাদুকাটা নদীর পাড় কাটা বন্ধে অভিযান চালাতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা বালুখেকো চক্রের হামলার শিকার হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের জালোরটেক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের একটি যৌথ দল নদীর পশ্চিম তীরে অবৈধ পাড় কাটা রোধে অভিযান চালায়। এ সময় প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ বালুখেকো চক্র তাদের ওপর অতর্কিত হামলা চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, তাহিরপুর থানা পুলিশ ও নৌ পুলিশ সদস্যদের লক্ষ্য করে তারা একের পর এক পাথর ও বোল্ডার নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং কর্মকর্তারা নিরাপদ দূরত্বে সরে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় প্রভাবশালী বালুখেকো আবু লাহাবের নেতৃত্বে শফিক, আবু তালিব, আল আমিনসহ একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কর্মকর্তাদের প্রাণনাশের হুমকিও দেয়।

অভিযুক্ত আবু লাহাব দাবি করেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন। বলেন, “ঘটনাস্থল আমার ভাই শফিক, আবু তালিব ও আলী আছাদের জায়গায় পড়েছে। হয়তো তারা জড়িত থাকতে পারে।”

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, “হামলাকারীরা বেপরোয়া হয়ে আমাদের লক্ষ্য করে পাথর ও বোল্ডার নিক্ষেপ করে। আমরা অল্পের জন্য রক্ষা পাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।”

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানান, “ঘটনার বিষয়ে জেলা প্রশাসককে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী