জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষকদের অনি*র্দিষ্টকালের কর্মবি*রতি, বেকা*য়দায় শিক্ষার্থীরা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ AM

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষকদের অনি*র্দিষ্টকালের কর্মবি*রতি, বেকা*য়দায় শিক্ষার্থীরা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ১১:০৫:৩৫ PM

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষকদের অনি*র্দিষ্টকালের কর্মবি*রতি, বেকা*য়দায় শিক্ষার্থীরা

ছবি: জৈন্তা বার্তা


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হওয়ায় শিক্ষার্থীরা বেকায়দায় পড়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সহকারী শিক্ষকরা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এর ফলে অধিকাংশ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পাল বলেন, ‘দাবি বাস্তবায়ন এবং পুলিশের হামলার প্রতিবাদে আমরা রোববার থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী