সুনামগঞ্জে প্রেমিকাকে ধ র্ষ ণ ও হ ত্যা র দায়ে প্রেমিকের মৃ ত্যু দ ন্ড
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সুনামগঞ্জে প্রেমিকাকে ধ র্ষ ণ ও হ ত্যা র দায়ে প্রেমিকের মৃ ত্যু দ ন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৫ ০৫:১৭:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জে প্রেমিকাকে ধ র্ষ ণ ও হ ত্যা র দায়ে প্রেমিকের মৃ  ত্যু দ ন্ড

সংগৃহিত


সুনামগঞ্জের দোয়ারাবাজারের পান্ডারগাঁও গ্রামে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে লিটন মিয়া নামের এক যুবকের মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। মঙ্গলবার সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. লিটন আহমদ ওরফে লিটন মিয়া সদর উপজেলার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের ফরিদ আহমদের মেয়ে তমা (১৮) বেগমের সাথে প্রেমের সম্পর্ক ছিলো অভিযুক্ত লিটন মিয়ার। ২০২৪ সালের ২৮ এপ্রিল মেয়ে তমা আক্তার বাড়িতে একা রেখে স্ত্রী ও অন্য সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান ফরিদ আহমদ। পরদিন ২৯ এপ্রিল রাত ৮ টার দিকে রান্নাঘর থেকে বিবস্ত্র অবস্থায় তমা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় দোয়ারাবাজার থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করলে ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিক লিটন মিয়াকে আটক করে পুলিশ।

সাক্ষ্য প্রমাণ ও তথ্য প্রযুক্ত সহায়তায় তমা আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে লিটন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

দীর্ঘ মামলা শুনানী ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি ৩০২ ধারায় অভিযুক্ত লিটন মিয়াকে মৃত্যুদণ্ড  এবং এক লাখ টাকার অর্থ দন্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

এদিকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠাদিত হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো.শামছুর রহমান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা