টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ AM

টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৫ ০৪:৫০:০৮ PM

টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


বিশ্ব ঐতিহ্যের অংশ ও দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে স্বীকৃত টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল  ১১ টায় তাহিরপুর  উপজেলা পরিষদ হল রুমে  এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি  শাহরুখ আলম শান্তনু, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সহঃ সাধারণ সম্পাদক কামাল হোসেন রাফি,সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির, সামছুল ইসলাম আখন্জি,কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংবাদিক সৈকত হাসান, তৌহিদুল ইসলাম, আবুল কাসেম,রাজু আহমেদ রমজান,বিভিন্ন বেসরকারি সংস্থার  প্রতনিধি ও হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, এটি আমাদের জীবন-জীবিকার উৎস। এখানে শীত মৌসুমে হাজারো পরিযায়ী পাখির আগমন ঘটে, মাছ ও জলজ উদ্ভিদের বিপুল বৈচিত্র্য বিদ্যমান। তাই হাওরের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ, প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এ হাওর রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। অবৈধ মাছ ধরা, বৃক্ষনিধন ও বর্জ্য ফেলা বন্ধে প্রশাসন কঠোর অবস্থান নেবে।”আমরা ইতিমধ্যে অনেকগুলো অভিযান পরিচালনা করেছি,

অভিযোক্ত ব্যাক্তিদের মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা সহ তাদের ব্যাবহিত কোনাজান,কারেন্ট জাল,প্লাস্টিকের ছাই,বের জাল,সহ বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমরা টাঙ্গুয়ার হাওরের পারের মানুষকে সচেতন করার জন্য মাইকিং সহ তাদের নিয়ে সভা সেমিনার করে সচেতন করার চেষ্টা করবো।যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ পাখি গাছ জলজ উদ্ভিদ নষ্ট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

সভায় হাওরের পানির মান নিয়ন্ত্রণ, টেকসই ইকোট্যুরিজম, স্থানীয় জনগণের বিকল্প জীবিকা উন্নয়ন ও বনায়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা একযোগে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সকলে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী