তাহিরপুরে ইউএনও’র উদ্যোগে অন্ধকার ভেদ করে আলোর ঝলক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

তাহিরপুরে ইউএনও’র উদ্যোগে অন্ধকার ভেদ করে আলোর ঝলক

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১২:১২:০৫ পূর্বাহ্ন

তাহিরপুরে ইউএনও’র উদ্যোগে অন্ধকার ভেদ করে আলোর ঝলক

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের রাস্তাঘাট এখন আর অন্ধকারে নিমজ্জিত নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের উদ্যোগে ‘আলোকিত তাহিরপুর’ কার্যক্রমের আওতায় সদরের বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে স্ট্রিট লাইট, ফলে রাতের তাহিরপুর এখন আলোকিত ।

দীর্ঘদিন ধরে উপজেলার সদর ও বাজার এলাকাগুলো রাতে অন্ধকারে ঢেকে থাকত। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা পড়তেন নিরাপত্তাহীনতা ও চলাচলজনিত সমস্যায়। সম্প্রতি ইউএনও’র উদ্যোগে অল্প সময়ের মধ্যেই স্থাপন করা হয়েছে ৪০টি স্ট্রিট লাইট।

এ উদ্যোগে খুশি স্থানীয়রা। তাহিরপুর বাজার, থানা পাড়া ও আশপাশের সড়কগুলোতে এখন আলোয় ভরপুর। সন্ধ্যার পর বাজারে বেড়েছে ক্রেতা-বিক্রেতার আনাগোনা, মানুষ নিশ্চিন্তে চলাচল করছে।

স্থানীয় ব্যবসায়ী আবদুল বারিক বলেন, ‘দীর্ঘদিন সদর বাজার অন্ধকারে ডুবে ছিল। ইউএনও স্যার খুব অল্প সময়েই পুরো এলাকা আলোকিত করেছেন। আমরা ব্যবসায়ীরা তাঁর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘মানুষের জীবনযাত্রা সহজ ও নিরাপদ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। সরকারি-বেসরকারি সহযোগিতায় ‘আলোকিত তাহিরপুর’ প্রকল্পকে আরও বিস্তৃত করা হবে। পর্যটন এলাকা ও নদীপাড়েও সোলার লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ইউএনও’র এই উদ্যোগের ফলে তাহিরপুর কেবল উন্নয়নের নয়, উদ্ভাবনী কর্মকাণ্ডেরও একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁরা আশা প্রকাশ করেন, অচিরেই পুরো তাহিরপুর আলোয় আলোকিত হয়ে উঠবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা