সুনামগঞ্জে ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ AM

সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন

সুনামগঞ্জে ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১১:৫২:২৮ PM

সুনামগঞ্জে ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ সংবাদদাতা: 

সুনামগঞ্জে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে  ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা অরুণ তালুকদারের আন্তরিক অনুপ্রেরণায় এই সংগীত ও শিল্পীগোষ্ঠীর যাত্রা শুরু হলো।

​কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (১৪ নভেম্বর)সকাল ১১টায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংস্কৃতিকপ্রেমী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়।
​ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট সংস্কৃতিনুরাগী অধ্যক্ষ শেরগুল আহমেদ ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​উদ্বোধন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত শিল্পীরা গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও, নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয় এবং একটি কেক কেটে নতুন যাত্রার শুভ সূচনা করা হয়।

​সংগঠনের সভাপতি সমীর কান্তি দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে, সাধারণ সম্পাদক আবির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি স্বপন রায় ও রেসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মনি তালুকদার, মোঃ ফরিদুল ইসলাম সোহেল, মৃনাল কান্তি দাস, শায়েখ আকএম জাকারিয়া, রাকু রাজ চৌধুরী, সুজিত দাস, গুরুধন দাস, রাজ নারায়ণ দাস, সুনামগঞ্জ জেলা শিল্পকলার গানের শিক্ষক সন্তোষ কুমার চন্দ, এবং সোহেল রানা।

​​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমির হোসেন, বজলুর চৌধুরী, বিজিত মিত্র, অশেষ তালুকদার, ইমরান আহমেদ, রফিকুল ইসলাম, সাইফুর রহমান, মাধুরী তালুকদার, শ্রিপা বৈদ্য সহ ধ্রূবতারা শিল্পীগোষ্ঠী ও সংগীত বিদ্যালয়ের সকল সম্মানিত সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

​সংগঠকদের আশা ,এই প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সংগীত চর্চায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী