বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলি কৃষি’ অন্তর্ভুক্তির দা*বিতে কৃষক সমা*বেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলি কৃষি’ অন্তর্ভুক্তির দা*বিতে কৃষক সমা*বেশ

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৮:২৩:০২ অপরাহ্ন

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলি কৃষি’ অন্তর্ভুক্তির দা*বিতে কৃষক সমা*বেশ

ছবি: জৈন্তা বার্তা


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলি কৃষি’- অর্থাৎ কৃষিজমিতে সোলারভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কে অন্তর্ভুক্ত করার দাবিতে সুনামগঞ্জের চিনাউড়ার আনারস বাগানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংশ জমি কৃষিভিত্তিক হওয়ায় বৃহদাকৃতির সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা কঠিন। তবে কৃষিজমির উপর উঁচু কাঠামোয় সোলার স্থাপন করে একযোগে চাষাবাদ ও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানি সম্প্রসারণের জন্য এই মডেল অত্যন্ত সম্ভাবনাময়।

নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ‘বিজলি কৃষি’ অন্তর্ভুক্তির দাবিতে অনুষ্ঠিত এ সমাবেশে কৃষক, তরুণ ও পরিবেশকর্মীরা অংশ নেন।

হাউস-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কর্ণবাবু দাস প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা