জগন্নাথপুরে শ্রবণপ্রতি*বন্ধী শিশুকে ধ*র্ষণে*র অভি*যোগে যুবক গ্রে*প্তার
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ AM

জগন্নাথপুরে শ্রবণপ্রতি*বন্ধী শিশুকে ধ*র্ষণে*র অভি*যোগে যুবক গ্রে*প্তার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৯:২৩:১০ PM

জগন্নাথপুরে শ্রবণপ্রতি*বন্ধী শিশুকে ধ*র্ষণে*র অভি*যোগে যুবক গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বাক ও শ্রবণপ্রতিবন্ধী  ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৫ নভেম্বর) ওই শিশুর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মোস্তাকিম ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের নজরুল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  রাতে ওই বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু প্রকৃতির ডাকে ঘরে বাহিরে বের হলে, প্রতিবেশী মোস্তাকিম তাকে বাড়ির শৌচাগারে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশুর চিৎকারে অভিযুক্ত তার ঘরে ডুকে যায়।

মামলার বাদী ওই শিশুর বড় ভাই জানান, ঘটনার পর তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন আসার পর  ইশারায় মেয়েটি সবকিছু খুলে বলেন। পরদিন শুক্রবার মোস্তাকিম মিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মামলা দায়ের পর আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী