জগন্নাথপুরে শামীম হ*ত্যা মাম*লার প্রধান আ*সামি রবিউল গ্রে*প্তার
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩১ AM

জগন্নাথপুরে শামীম হ*ত্যা মাম*লার প্রধান আ*সামি রবিউল গ্রে*প্তার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ১০:৫৪:৫০ PM

জগন্নাথপুরে শামীম হ*ত্যা মাম*লার প্রধান আ*সামি  রবিউল গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শামীম হত্যা মামলার প্রধান আসামি রবিউল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে কুমিল্লা সদরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া রবিউল মিয়া (৩০) উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত ইবারত মিয়ার ছেলে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১১ নভেম্বর সকালে গোতগাঁও গ্রামের ইজিবাইক (টমটম) চালক রবিউল মিয়া বাড়ি থেকে বের হওয়ার সময় শামীম আহমদের ঘরের বেড়ায় তার টমটম ধাক্কা লাগে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে সুলফির আঘাতে শামীম গুরুতর আহত হয়ে মারা যান।

পরদিন নিহতের মা ছফিদা বেগম বাদী হয়ে রবিউলকে প্রধান আসামি করে ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, নিহত শামীম আহমদ ২০২০ সালে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণ এবং পরে সেই তরুণীকে না পেয়ে তার বাবাকে মারধরের ঘটনার পর এলাকায় ব্যাপক সমালোচিত হন। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী