ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে র*ক্ত ক্ষয়ী সং ঘ র্ষ, আ হ ত ৩৫
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ AM

ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে র*ক্ত ক্ষয়ী সং ঘ র্ষ, আ হ ত ৩৫

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৩:৩২:৩৪ PM

ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে র*ক্ত ক্ষয়ী সং ঘ র্ষ, আ হ ত ৩৫

পতীকী ছবি


সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালেই ইসলামগঞ্জ বাজারে দোকান–কোঠা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কথা–কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে তার সঙ্গে সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের তর্ক বাঁধে। পরে ঘটনাটি দ্রুতই দুই গ্রামের গোষ্ঠীগত লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে চান্দালীর পক্ষের অন্তত ২০ জন ও আব্দুল হকের পক্ষের ১৫ জনসহ মোট ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৮ জনকে কৈতক মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী